রিটার্ন নীতিমালা - ভেষজ BD

যেহেতু আমাদের পণ্যগুলো ব্যবহারযোগ্য কসমেটিক/হেয়ার কেয়ার প্রোডাক্ট, তাই স্বাস্থ্যবিধি ও গুণগত মান বজায় রাখার স্বার্থে নিচের রিটার্ন নীতিমালা অনুসরণ করা হয়:

সাধারণ নিয়ম
একবার প্যাকেট খোলা বা ব্যবহৃত পণ্য ফেরত বা পরিবর্তনযোগ্য নয়। ছবি ও বর্ণনার সাথে হাতে পাওয়া পণ্যের মিল থাকলে সেই পণ্য ফেরত নেওয়া হবে না।

পণ্য পরিবর্তন/ফেরতযোগ্য ক্ষেত্র
নিচের ক্ষেত্রগুলোতে পণ্য পরিবর্তন বা মূল্য ফেরত প্রযোজ্য:
ভুল পণ্য পাঠানো হলে।
পণ্যের প্যাকেজিং ক্ষতিগ্রস্ত বা সিল ভাঙা অবস্থায় পৌঁছালে।
পণ্যের মেয়াদ উত্তীর্ণ হলে।

ডেলিভারির সময় প্রত্যাখ্যান
পণ্য হাতে পাওয়ার সাথে সাথেই প্যাকেজিং যাচাই করে নিন। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যানের সামনেই তা জানিয়ে পণ্য ফেরত দিন। ছবি ও বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্ত্বেও গ্রহণ করতে না চাইলে কুরিয়ারের রিটার্ন চার্জ নিজে বহন করতে হবে।

রিটার্ন প্রক্রিয়া
উপরের যেকোনো সমস্যায় পণ্য হাতে পাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের হটলাইনে যোগাযোগ করুন এবং পণ্যের ছবি/ভিডিও প্রমাণসহ জানান। যাচাইয়ের পর সঠিক প্রমাণ পাওয়া গেলে আমরা পণ্য পরিবর্তন বা প্রযোজ্য ক্ষেত্রে মূল্য ফেরত দেব।

১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন। যেকোনো প্রশ্নে কল করুন: ০১৬৩৭-০৩৪৫৬৯

0