ডেলিভারি নিয়মাবলী - ভেষজ BD
আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি। ডেলিভারি সংক্রান্ত নিয়মাবলী নিচে উল্লেখ করা হলো:
ডেলিভারি এলাকা
সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
ডেলিভারি চার্জ
নির্দিষ্ট অফারের আওতায় সম্পূর্ণ ফ্রি ডেলিভারি প্রদান করা হয়।
পেমেন্ট পদ্ধতি
আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা দিয়ে থাকি — অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন।
পণ্য গ্রহণ ও প্রত্যাখ্যান নীতি
পণ্যের ছবি ও বর্ণনার সাথে হাতে পাওয়া পণ্যের মিল থাকা সত্ত্বেও যদি আপনি পণ্য গ্রহণ করতে না চান, তাহলে কুরিয়ার সার্ভিসের নির্ধারিত রিটার্ন চার্জ (১২০ টাকা) কুরিয়ার ডেলিভারি ম্যানকে পরিশোধ করে সাথে সাথে পণ্য ফেরত দিতে হবে। অযথা অর্ডার করা থেকে বিরত থাকুন, কারণ অর্ডারের সময় আপনার মোবাইল নম্বর, ঠিকানা ও ডিভাইসের তথ্য সংরক্ষিত থাকে।
প্যাকেজিং
পণ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রতিটি অর্ডার সাবধানে ও নিরাপদভাবে প্যাকেজিং করে পাঠানো হয়।
অর্ডার ও ডেলিভারি সহায়তা
ডেলিভারি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করুন: ০১৬৩৭-০৩৪৫৬৯
ভেষজ